বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই আনন্দ মিছিল করা হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদের নেতৃত্বে উপজেলা পরিষদ ডাক বাংলো চত্বর এক বিশাল আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডাক বাংলো চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করে উপজেলা ছাত্রলীগের নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত, ওয়ালী উল্লাহ, ফরিদুল ইসলাম বাবু,সাংগঠনিক সম্পাদক আবুল বাশার হৃদয়, আঠারবাড়ি বাড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূঁইয়াসহ পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন