বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ময়মনসিংহে আবহমান ঐতিহ্যের ঘৌড় দৌড় প্রতিযোগিতা

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) বিকালে পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে নন্দীবাড়ী গিয়াস মেম্বার বাড়ির পাশে বিস্তৃত মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পাশাপাশি রাজশাহী, নওগাঁ, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা ঘোড়া নিয়ে দৌড়ে অংশ নেন।

প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩ টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আকর্ষণ হিসেবে নওয়াগাঁর আলোচিত তিন শিশুর প্রতিযোগি তাসলিমা, সোনিয়া ও হালিমা ঘোড়া নিয়ে বিশেষ দাপট দৌড়ে অংশ নেন।

পৌর সভার ১ম প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান দুদুর সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, সমাজ সেবিকা মোছাঃ মরিয়ম বেগম, পৌরসভার ২য় প্যানেল মেয়র বলুর রশীদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা সেলিম সরকার, ওমর ফারুক, রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন