শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে দুই ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অনিবন্ধিত ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা করা হয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার মাইজবাগ বাজারে
মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সুজন মেডিকেল হলের মালিক কায়সার আহম্মেদকে ১০ হাজার এবং জান্নাত মেডিকেল হলের মালিক এনামুল হককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ওষুধ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক রেশমা সুলতানা যোথী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অনিবন্ধিত ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ২জন ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত ওষুধ জব্দকরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন