শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী

ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২০২ বার পড়া হয়েছে

কৃষি মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ(২৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে বারটান নেত্রকোনা অঞ্চল প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হবে আগামী ২৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, নেত্রকোনার বাস্তবায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় প্রশিক্ষণে অংশ নেন উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা, স্কুল-মাদরাসা শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, মহিলা, মৎস্য, প্রাণী সম্পদ, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও কর্মীসহ ৬০ জন প্রশিক্ষনার্থী।

প্রথম দিনে খাদ্যের মুখ্য উৎপাদন, উৎস, কাজ, দৈনিক প্রয়োজনীয় পুষ্টি উপাদানের পরিমাণ ও প্রধান প্রধান খাদ্যের পুষ্টিমানের উপর প্রশিক্ষণ দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোসাঃ আলতাফ-উন-নাহার, পুষ্টি উন্নয়নে মাছ চাষের উপর প্রশিক্ষণ দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন