বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

এক প্রতিবন্ধীকে ধর্ষণ, আরেক প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টা ।। আটক ২

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৭১০ বার পড়া হয়েছে
আইটি পার্কের প্রশিক্ষক নূরুল আমিন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক পৃথক স্থানে দুই প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে কোর্টে প্রেরণ করে পুলিশ।

জানা যায়, উপজেলার পৌর সদরের হাসপাতাল রোডস্থ মারফত চেয়ারম্যান প্লাজারর দ্বিতীয় তলায় আইটি পার্ক নামক একটি প্রতিষ্ঠানের ভেতরে গত শুক্রবার (২০জানুয়ারি) বিকেলে শারীরিক বাক ও প্রতিবন্ধী কিশোরী (১৬) কে টাকার লোভ দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে আইটি পার্কের প্রশিক্ষক নূরুল আমিন (২৬)। নূরুল আমিন মাইজবাগ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত নূরুল আমিনকে আটক করে পুলিশ।

অপরদিকে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশের আলগী গ্রামের বাক প্রতিবন্ধী বালিকা (১০)কে মামুন (১৯) নামের এক কিশোর ধর্ষণের চেষ্টা করে। ওই সময় প্রতিবেশি আলমগীর কবির ঘটনাটি দেখে এলাকার লোকজনকে নিয়ে মামুন কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মামুন উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের আবুল কাশেমের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মুহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, দুই প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় জড়িত দুই জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন