বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

শিশুকে ধর্ষণ চেষ্টার বিচারের দাবিতে মানববন্ধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছয় বছর বয়সের শিশুকে ধর্ষন ও হত্যা চেষ্টার আসামি রুবেলের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী ও এলাকার সচেতন নাগরিক ব্যানারে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন করা হয়।

জানা যায়, গত ২১ডিসেম্বর ২০২২ তারিখে পৌর শহরের ধামদী এলাকায় একটি বাসায় ঢুকে কাকনহাটি গ্রামের ইসহাক মিয়ার ছেলে রুবেল মিয়া ছয় বছর বয়সের এক শিশুকে ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। সেই মামলার আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে রুবেল জেল হাজতে রয়েছে। এদিকে শনিবার দুপুরে আসামি রুবেলের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে শিশুর মা বলেন, আসামি রুবেল আমার শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি মামলার দায়ের করিলে আসামির পরিবারের লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন প্রকার হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটনা করছে আমার বিরুদ্ধে। প্রশাসনের কাছে আমি এর কঠিন বিচার চায়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন