শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে চুরি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৬ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে।

রবিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা(২৮)। এর আগে,এদিন সেহরির পর আনুমানিক ভোররাতের দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

দুটি এজেন্ট ব্যাংক শাখার মালিক মোঃ রিয়াদ জানান,শনিবার দিবাগত রাত ২ঃ২০ মিনিটের দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরে সকাল ১০টার দিকে এজেন্ট ব্যাংকের দোকান খোলেন মার্কেন্টাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক রাফি। দোকান খোলে দেখে এজেন্ট ব্যাংক দোকানের গ্রিল ভাঙা এবং মার্কেন্টাইল ব্যাংকের ল্যাপটপ নেই।

মার্কেনটাইল এজেন্ট ব্যাংক শাখার পরিচালক মোঃ তাসনিমুল হাসান রাফি বলেন, ব্যাংকে ঢুকেই গ্রিল ভাঙা দেখতে পাই। ভিতরে প্রবেশ করে দেখি ব্যাংকে থাকা একটি ল্যাপটপ নেই। পার্শ্ববর্তী ডাচ্ বাংলা এজেন্ট শাখার ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখে তাদেরকেও খবর দেই। তারা এসে দেখে সেখানেও চুরি হয়েছে।

ডাচ বাংলা এজেন্ট ব্যাংক শাখার পরিচালক জয় সাহা বলেন, ব্যাংকে ঢুকে ড্রয়ারের থালা খুলে ৬ লক্ষ টাকা নিয়ে গেছে চোর। বিষয়টি বাজার সমিতি ও পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক দুলাল ভূইয়া বলেন,চুরির ঘটনা শুনেছি। ব্যাংক মালিককে থানায় অভিযোগ দিতে বলেছি। চোর চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসম্পর্কে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন