বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো: মাসুদ হাসান তূর্ণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪৫ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলার কথা বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫৩, ময়মনসিংহ
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তূর্ণ। বুধবার(২৬ এপ্রিল)দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। মনোনয়ন পাওয়ার পর যদি নির্বাচিত হতে পারি তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঈশ্বরগঞ্জকে একটি মাদকমুক্ত, উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এর চারটি মূলস্তম্ভ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উন্নত অর্থনীতির স্মার্ট বাংলাদেশ। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জকে ‘স্মার্ট ঈশ্বরগঞ্জ’ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ বলেন,এই আসনটিতে প্রার্থী পরিবর্তন দরকার। দরকার নতুন মুখ। সে হিসেবে বেশ কয়েকজন প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য মাঠে নেমেছেন। তরুণ, মেধাবী, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে ইতিমধ্যে মাসুদ হাসান তূর্ণ এই আসনে এলাকার মানুষের কাছে সাড়া ফেলেছেন।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ‘ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভিপি
রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন