বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৭০ বার পড়া হয়েছে

”বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে(২৮ এপ্রিল) শুক্রবার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ ও ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের লিগ্যাল কমিটির চেয়ারম্যান এ.এস.এম আনিসুল ইসলাম সভাপতিত্বে ও গৌরিপুর জজ আদালতের সহকারী জজ মো.রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান।এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শেখর রঞ্জন ভদ্র, সাধারণ সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম মুক্তি, অডিটর এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
আইনজীবি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন