মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সাবেক ইউপি চেয়ারম্যানের দোকান-বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তার এক

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঁদা দাবি করে

না পেয়ে উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলামের দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানের করা মামলায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. বাবুল মিয়া (৫০) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ (০৬ এপ্রিল) শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএস মোস্তাছিনুর রহমান।

এর আগে গত ২৬ এপ্রিল সাবেক ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলাম বাদী হয়ে গত (০৪ মে) ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন- উচাখিলা ইউনিয়নের মরিচারচর (টান মালমারী) এলাকার মো. আবু কায়সারের ৩ ছেলে মো. আরমান (৩০) , মো.ইমন মিয়া (২৬) ও মো. আরাফাত হোসেন। একই এলাকার বাবুল মিয়ার ২ ছেলে মো. সৈকত (২৫) ও সৌরভ (২১)। মো. আব্দুল জব্বারের ২ ছেলে মো. হাদিউল বাশার সুমন (৪৩) ও মো. বাবুল মিয়া (৫০)। পরে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উল্লেখিত অভিযুক্তরা আগে থেকেই স্থানীয়ভাবে ব্যাপক অরাজকতা এবং আধিপত্য বিস্তার করে আসছে। শুধু তা-ই নয়, একেকজনের নামে একাধিক চাঁদাবাজি,
লুটপাট, অস্ত্র বিস্ফোরণসহ মাদক মামলাও রয়েছে। এ ছাড়াও ইয়াবাসহ বিভিন্ন রকম মাদক সরবরাহকরে এলাকার যুব সমাজকে ধ্বংস করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাছাড়াও এদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

এ বিষয়ে রাজিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান একেএম মুদাব্বিরুল ইসলাম বলেন, ‘ ঘটনারদিন দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত আসামিরা আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি জানায়। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার বাড়িতে এবং আমার ভাড়াটিয়ার দোকানে হামলা চালায়। এসময় দোকানে থাকা নগদ দুই লাখ টাকাসহ, দোকানের মালামাল ও আরেক ভাড়াটিয়া নারীর গলা থেকে স্বর্ণাল্কংকার লুট করে নিয়ে যায়। শুধু তা-ই নয়, আমার একটি মোটরসাইকসহ দোকানে ব্যাপক ভাঙচুর করে আসামিরা’। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারকরে শাস্তির দাবি জানান ওই সাবেক ইউপি চেয়ারম্যান।

এদিকে মামলা হওয়ার পর থেকেই আসামিরা বাড়িতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। যেকারণে তাদের কারোর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ সাবেক ইউপি চেয়ারম্যানের করা মামলায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন