বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে

ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে তরুণের থাপ্পরে মো. সোহেল মিয়া(১৭) নামের এক ইজিবাইক চালকের নিহত হয়েছেন। (২১মে) রবিবার বেলা এগারোটার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। পথিমধ্যে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলেন ময়নাল হোসেন(২০) নামের এক তরুণ। ময়নাল হোসেনের শরীরের সাথে ইজিবাইক ঘষা লাগায় ময়নাল হোসেন চড়াও ইজিবাইক চালক সোহেলের দিকে। ইজিবাইক থামিয়ে চালকে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় খেয়ে চালক সোহেল মিয়া গাড়িতে পড়ে যায়। থাপ্পড় খেয়ে সোহেল আর্তনাদ করে বলতে থাকে’ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন।’ তবুও মন গলেনি ময়নাল হোসেনের। এলোপাতাড়ি থাপ্পড়ের এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাল হোসেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ।

এবিষয়ে আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন