বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩০৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ নামে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

গত মঙ্গলবার সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করা হয়। শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় এরপর শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাবেশের আয়োজন করা হয়।

এই সময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো: পারভেজ মিয়া, আকিব হাসান সাগর, শাহরিয়ার নাফিস সৈকত, ইফতেখার আলম তুষার, মো: শাকিল, শেখ তোফায়েল আহম্মেদ রিয়াদ, কামরুল হাসান, মামুন, জুবাযের, হোসেন, শিহাব, শেখ ইয়াহিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন