মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৯৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যানারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ওই শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে পৌর সভার দত্তপাড়া এলাকায় ঠিকানা নামক অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভুইয়া মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহজাহান জয়পুরী, শেফালী হামিদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী, কাউন্সিলর মেহেদী হাসান রুবেল, সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান, বিএনপি নেতা হায়দার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ চকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন