বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৩৫ বার পড়া হয়েছে

জামালপুরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বের হয়। সমাবেশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় ।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সহসভাপতি জাহিদ হাসান, রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমেদ ইসহাক। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল ইসলাম আল-আমীন, সদস্য সচিব হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।

সেখানে বক্তারা বলেন,সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন