মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

গৌরীপুরে গোবর ফেলার গর্ত করায় আত্মীয়কে পিটিয়ে হত্যা

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৯৪ বার পড়া হয়েছে
প্রতীকী ছবি

ময়মনসিংহের গৌরীপুরে গোবর ফেলার জন্য গর্ত করায় আবুল কালাম (৫০) নামে এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। তারা একে অপরের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঘটনার দিন সকালের দিকে আবুল কালামের কালাম তার আত্মীয় আব্দুল গফুর মিয়ার জমির পাশে নিজের জমিতে গোবর ফেলার জন্য গর্ত করেন। গর্ত করায় সকালের দিকে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বসে গর্ত ভরাট করে মিমাংসাও করে ফেলেন।

এই ঘটনার পর আবুল কালাম সাড়ে ১০ টার দিকে তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাজারে যাচ্ছিলেন। বাড়ির কাছেই পথিমধ্যে আবুল কালামকে পিটিয়ে হত্যা করে গফুর মিয়ার লোকজন। পরে আবুল কালামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

ওসি মো. মাহমুদুল হাসান আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন