শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৮০৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার পরিবার আনার মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারে।
নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি মহল্লার মৃত সওদাগর মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ০৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কিট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ২৪ ই এপ্রিল বৃহস্পতিবার রাতের কাজ (নাইট ডিউটি) শেষ করে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন আনার মিয়া । রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত গাড়ির চাপায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ০৮ দিন চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ০১ মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার নিহতের পরিবার মৃত্যুর খবরটি শুনে নিশ্চিত হয়েছেন।
আনার মিয়ার স্ত্রী রোকসানা বেগম জানান, আমার স্বামী এভাবে মারা যাবে আমি কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম, ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই।
নিহতের বন্ধু প্রবাসী নাঈম ইসলাম জানান , সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ দেশে পাঠানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।
সাত বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান।গত ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।
ছবি: আনার মিযা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন