বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৪৬ বার পড়া হয়েছে

রোটারেক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজ এর পক্ষ থেকে পহেলা বৈশাখ ও বৈশাখী মেলা উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) ময়মনসিংহের প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী জয়নুল আবেদীন পার্কে উক্ত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ মাপা এবং ফ্রি হেল্থ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।উক্ত হেল্থ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসক মহোদয়। হেল্থ ক্যাম্পেইনে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের করেছে প্রাণবন্ত। মানুষের আগ্রহ ও সাড়া ছিলো অবাক করার মতো। মানুষের উপস্থিতি ছিলো সাড়া জাগানোর মতো। ক্যাম্পেইনে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনটি পরিচালনা করেছেন রোটার‍্যাক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজ কার্যকরী পরিষদ (২০২৪-২৫) এর সভাপতি আকিফ তানজিম ও সকল রোটার‍্যাক্টিয়ানগন।

নববর্ষে রোটার‍্যাক্ট ক্লাব অফ ময়মনসিংহ মেডিকেল কলেজের এই আয়োজন হোক একটি সুস্থ ও নীরোগ জাতি গড়ার প্রত্যয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন