শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ২ জন আটকসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার ফুলবাড়ীতে জমি জালিয়াতির অভিযোগে দলিল লেখকের বিরুদ্ধে বিক্ষোভ কুড়িগ্রামে জুয়ার টাকা নিয়ে অপহরণ অতপর ছাত্রলীগ নেতা গ্রেফতার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহের জমি দখলের অভিযোগ বিএনপি কর্মী রবিনের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড ও অর্থদন্ড উলিপুরে আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসে ১৩ হাজার টাকা প্রতারণার শিকার বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল

সাকিব ও লিটনকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪১৫ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবশেষে দল পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস।

শুক্রবার কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে শায়রুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স।

নিলামের প্রথম ডাকে অবিক্রীত ছিলেন দু’জনই। তবে দিন শেষে নিলামের দ্বিতীয় দফায় ভিত্তিমূল্যতেই তাদের দু’জনকে কিনে নিয়েছে কলকাতা।

প্রথম দিনে এখনোও অবিক্রীত রয়েছেন পেসার তাসকিন আহমেদ।

এ বছর ১৮ কোটি ৫০ লাখ রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এটি আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বেন স্টোকসকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন