বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ময়মনসিংহে আগুনে পুড়ে ছাঁই ৫০ দোকান

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের অন্তত ৫০ টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত দুইটার দিকে পৌর শহরের মধ্যবাজারের মোদক পট্টিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের টিম লিডার সঞ্জয় কুমার বাড়ই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত আড়াইটার দিতে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করি। ওই বাজারের প্রায় সব দেকান টিনের ছাপড়া ঘর। এগুলো একটার সাথে আরেকটা ঘর লেগে থাকায় আগুন দ্রুত সমস্ত বাজারে ছড়িয়ে পড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই অগ্নিকান্ডে বাজারের চা’য়ের দোকান, তেলের দোকান, মুদি দোকান, মনোহারি দোকান, কাপরের দোকানসহ অন্তত ৫০ টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। তবে, এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।।

স্থানীয়দের অভিযোগ, রাত দুইটার দিকে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে দেয়া হলেও তারা প্রায় ৩০ মিনিট দেরি করে আড়াইটার দিকে ঘটনাস্থলে আসে। যে কারণে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে। ঠিক সময় মত আসলে হয়তো কিছু দোকান বাঁচাতে পারত। তাছাড়া, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি আশপাশের এলাকায় পানি ছিল না বলেও জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন