রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক

ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্টের উদ্যোগে শুরু হচ্ছে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্টের উদ্যোগে শুরু হচ্ছে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট

ময়মনসিংহে জিয়া ট্যালেন্ট হান্ট এর উদ্যোগে ২০২৪ জুলাই- আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম- সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পোস্টার উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রাতে রফিক উদ্দিন স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষক দলের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার ১ নং সদস্য এনামুল হক আকন্দ লিটন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া ট্যালেন্ট হান্ট আহ্বায়ক ও সদ্য বিদায়ী দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক
আবু দাউদ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া ট্যালেন্ট হান্টের সদস্য সচিব ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: আল মুজাহীদুল হক প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এখন মানুষ বিশেষ করে শিক্ষার্থী ও যুবকরা খেলাধুলা বাদ দিয়ে মাদকের দিকে দাবিত হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে যদি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো তাহলে কিন্তু তারা খেলার মাঠেই পড়ে থাকতো।আমরা চেষ্টা করব প্রতি ওয়ার্ডে ও জেলায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার জন্য। আমাদের এ টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক মতানৈক্য দূর করে মাঠ থেকে খেলোয়াড় তৈরী করা। তিনি টুর্নামেন্ট পরিচালনা করতে সকলের সহযোগিতাও চেয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হারুন উর রশীদ লিটন, জাকির হোসেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কোচ মামুনুর রশীদ তারাসহ সাবেক খেলোয়াড়বৃন্দ ।
এ সময় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন