মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

ঈশ্বরগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১০৬১ বার পড়া হয়েছে

বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদ পরবর্তী রাজধানীমুখী ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষদের দুর্ঘটনা এড়াতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে ময়মনসিংহ -কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ।

আজ রবিবার (২ জুলাই )বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা পরিষদের সামনে এ অভিযান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈদ পরবর্তী রাজধানীমুখী ও দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফেরা মানুষদের দুর্ঘটনা এড়াতে এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে আজ ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া ঈদ পরবর্তী সড়কে যেনো ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি যেনো চলতে না পারে সেটা নিশ্চিতেই এই অভিযান পরিচালনা করা হয়। আমরা ইতোমধ্যে কয়েকটি মামলা দিয়েছি। এধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন