সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ছবির কবি হলাম বটে

আ শ মামুন
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৬৩৯ বার পড়া হয়েছে
ছবি- ইন্টারনেট।

ছবির কবি হলাম বটে

আসলে নই কবি,
ফেবুর পাতায় ব্যাঙের ছাতায়
কবির মতলবী।

ছবি দিলেই কমেন্ট বাড়ে
না দিলে তা কম,
ছবি বিনা আমি কবি
কবি নই একদম।

আসলে সব নইতো কবি
কবির ফ্যাসন ধরা,
কবি কবি স্বভাব কবির
কথার নড়াচড়া।

ইদানিং শ’হাজার কবি
কবির গোডাউন,
আলুর বদল কবির চালান
ডেইলি দুই তিন টন।

স্বভাব কবি চারণ কবি
নামের আগে নাম,
এই কারণে আসল কবির
ডুবতেছে সুনাম।

হাটে মাঠে ঘাটে আছে
কবি পরিষদ,
ব্যাঙের ছাতাও হার মেনেছে
ব্যাঙের মতামত।

লিখছেন কথা হয় কবিতা
কবি কবিতার,
হঠাৎ শুনি কবি সাহেব
বে-তার গীতিকার।

গানও লিখেন থিম সঙ লিখেন
আবার সুরকার,
আবার শুনি ডাক পড়েছে
সূদুর কলকাতার।

ছবি চালাও চিকা মারো
কিসের কবি আমি,
সস্তা ফেবুর সস্তা কবি
বললো সেদিন মিমি।

তিন লাইন লিখেও সভাপতি
দুই য়ে সম্পাদক,
দারুণ পদের স্বজন সুজন
সবাই সভাসদ।

আমি কবি ছবির জন্য
লেখালেখি রোগ,
বলতে পারেন এ কি রে রোগ?
যায় ফাঁসিয়ে চোখ।

লাভ লোকসানের নাইকো হিসাব
নাই নাই কোন বায়না
দুই একটা লাইন লিখে রাখি
সরল মনের ভাবনা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন