বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

পরের তরে হোক কিছু নিজের ক্ষতি__আ শ মামুন

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৭৩৩ বার পড়া হয়েছে
শান্তির নীড়ে মৃত্যুর ডামাডোল
মিঠাপানি যেন আজ বিষধর সরীসৃপ,
যে জলে আজ আগুন ঝলসায়
মহান প্রভুও বুঝি আচমকা অসহায়।
তৃপ্তির জল আজ দম কেড়ে নেয়
জলের স্রোতে ভাসে অবুঝ পশু,
মায়ের আঁচল ছিঁড়ে শিশুর ছিন্ন মায়ার জাল
এ যেন স্বপ্নের মত নিষ্ঠুর নিদানকাল।
পাষাণ প্রাচীরের গুপ্ত আঘাত
এ যেন স্বার্থের তরে আনিছে সংঘাত,
তার কি আসে যায় আমার বিপর্যয়ে
পাষণ্ড হাসে ঐ আমার পরাজয়ে।
কল্পনার বাইরে থাকা ভাবনাহীন দুখ্
আনিছে বঙ্গমাতার ঘরে সীমাহীন অসুখ,
হানিছে প্লাবন তাইফুন মহুরী সীমায়
ফেনি,ডাকাতিয়া, গোমতী আজ বড্ড অসহায়।
লক্ষ জন আজ হাহাকার করি
বাঁচিতে ডাকিছে তাঁরে, করে গগনবিদারী,
দয়াময় ওগো তুমি দয়ার সাগর
দয়া কর দয়া কর হইয়োনা কঠোর।
চেষ্টা চলছে খুব অসহায় পাশে
এখন সময় নাই হলো কার দোষে,
চলুন চলি মানবিক কাজে, মানব যদি
পরের তরে হোক কিছু নিজের ক্ষতি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন