বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী: ফখরুল

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬১০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার নির্বাচিত নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনা প্রসূত।’

বিদ্যুতের মূল্য প্রতি ইউনিটে ১৯ পয়সা বাড়ানোর ২৪ ঘণ্টা পর শুক্রবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রতিমাসে বিদ্যুতের দাম সমন্বয়ের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিমাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির করা হবে, যা জনগণের সাথে খুচরা চালাকি মাত্র।’

বিদ্যুতের মূল্য কমনোর দাবিতে আগামী ১৬ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মহানগর ও উপজেলায় সমাবেশ-মিছিলে জনসাধারণসহ দরের সব স্তরের নেতা-কর্মীদের অংশ গ্রহনের আহবান জানিয়ে তিনি বলেন, ‘চাল-ডাল-তেল-চিনিসহ সকল দ্রব্য মূল্যের চরম ঊধর্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবন যাত্রায় ব্যয় যখন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষ যখন কাজ হারিয়ে বেকার হচ্ছে, মানুষের যখন কর্মসংস্থান নেই তখন বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত মরার ওপরে খাড়ার ঘা।’

মির্জা ফখরুল বলেন, ‘মাত্র দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল-কারখানার উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবন যাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘বিদ্যুত সেক্টারে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগাণকে। কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদন না করেই বসিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতাসীনদের মদদপুষ্ঠ মালিকদেরকে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন