সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুখেন্দ্রবাবুর ফিরাগমন চাই- আ শ মামুন

আ শ মামুন
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৩৯৮ বার পড়া হয়েছে
ছবি- ইন্টারনেট।
দীর্ঘদিন সংস্কৃতির হালচাল দেখছি
ব্রহ্মপুত্রের উর্বর জমি আজ নিরস বিরানভূমি
সংস্কৃতির পদ্মবিলে ফুটেছে কত কাঁটাযুক্ত অপসংস্কৃতির ফসিল।
চারিদিকে পদ নামক আপদের দুর্দান্ত বেচাকেনা
চলছে চন্দ্র কুমারের রাজ্যে।
এখন ওস্তাদের শেষ নাই।
এখন রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, অর্থনীতির বিরাট মাঠে চলছে পেটনীতির অসুখ।
এখন সবাই কবি,সবাই নেতা,সবাই সবকিছু।
কবিতার “ক” তে যিনি নেই তিনি কবি।
অর্থের বিনিময়ে চলে নেতৃত্বের পদায়ন।
হঠাৎ করেই মঞ্চে অধিষ্ঠিত নামধারী কবি
তিনি নাকি সংস্কৃতজন।
দীর্ঘদিনের এই পদাপদের দুরন্তপনায় আমরা আহত।
আমরা লজ্জিত সাধারণ জনতা।
আমরা মুক্তি চাই এই অসুখ লালসার হাত থেকে।
জয়নুলের কাশফুল আবারো ফুটুক আপন মহিমায়
শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যার সিথানে পড়ুক সোনার কাঠি,যাদুর কাঠি।
কৈলাশের ব্রহ্মপুত্রের ফেলে আসা সুদিন ফিরে আসুক দীনেশ বাবুর সুখ্যাতির পরগনায়।
আমরা ফিরে যাই এক ওস্তাদের পদতলে অগণিত শিষ্য
রোমাঞ্চিত, আবেগতাড়িত হই প্রেমময় শিক্ষকের সুনিবিড় ছায়তলে।
আমরা ফিরে যাই জালাল খাঁ,আব্দুল মজিদ তালুকদার, উকিল মুন্সি,,শাহ আব্দুল করিম ,হাসন রাজা সহ অসংখ্য গুণীজন যাঁরা নাটেরকোণার বাহিরচাপড়া গ্রামের একজন বাউল রশীদ উদ্দিনের ছায়াতলে দীক্ষা নিয়েছিলেন।
আমরা সংস্কৃতির সুদিন সুখেন্দ্র বাবুর ফিরাগমন চাই
আমরা ফিরে যেতে চাই আবুল মনসুরের যুগে,
ফিরে যেতে চাই
যতীন সরকার, গোলাম সামদানী কোরায়শী,খালেকদাদ চৌধুরী, খগেশ কিরণ,আনিসুর রহমান, আমীর আহম্মেদ চৌধুরী রতন স্যার সহ অসংখ্য সুজনের সুখের স্মৃতিতে।
আমরা সবার মাঝে নিজেকে প্রকাশ করি চলুন আপন মহিমায়।
আমরা কবি হতে চাই।
আমরা গল্পকার হতে চাই।
আমরা ঔপন্যাসিক হতে চাই।
আমরা লেখক হতে চাই।
আমরা কোন পদ চাই না।
চলুন,,,,,,
আমরা বিরুদ্ধ বিভেদ ভুলে যাই।
আমরা অতীতের সুখস্মৃতির অতলে ডুবে ভুলে যাই
ব্রহ্মপুত্র পাড়ের সাময়িক দুঃখ।
লেখনীর জোয়ারে
সংস্কৃতির চারণভূমি হয়ে উঠুক কবিতার অগ্রহায়ণ।
আমরা ভুলে যাই সব দুঃখময় বিস্মৃতি।
প্রিয় সুজন, স্বজন সিনিয়র।
আমরা আছি আমরা থাকবো আমরা সবাই সবার
তোমরা জাগিয়ে তোল জং পড়া ঐ কলম হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন