বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

নান্দাইলে জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯২০ বার পড়া হয়েছে

“শ্রমজীবী-কর্মজীবী পেশাজীবী জনগন এক-হও, যুদ্ধাপরাধ সাম্প্রদায়ীকতা জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদে’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) কোরআন তিলাওয়াত থেকে শুরু করে জাতীয় সংগীত ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। পরে এক বিশাল আনন্দ র‌্যালি নান্দাইল হাসপাতাল গেইট থেকে শুরু করে নান্দাইল মধ্য বাজার ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এ হান্নান আল-আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জাসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকরাম খান কাছম, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান খোকন, যুব জোট নান্দাইল উপজেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম খান, মোয়াজ্জামপুর ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, জাহাঙ্গীরপুর ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, জাসদ ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন