বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।আজ(১৪ আগস্ট) বুধবার বেলা বারোটার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নির্দেশনায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরগঞ্জ পাট বাজার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক উজ্জ্বল, যুবদলনেতা সোহাগ সওদাগর, রবি,রিপন, শান্ত,জাহাঙ্গীর প্রমুখ।

এবিষয়ে আমিনুল ইসলাম মিন্টু বলেন, বিএনপি ও সমমনাবিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-
নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাইয়ের নির্দেশনায় ঈশ্বরগঞ্জে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।আমাদের দাবি খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করা হোক।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন