শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

১০ ডিসেম্বরের মতো সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮৭ বার পড়া হয়েছে
ছবি-সংগৃহীত

দেশব্যাপী বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে তারা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল আমাদের সম্মেলন। এদিকে ঢাকার বাইরে বিভিন্ন কর্মসূচি রেখেছে বিএনপি। তাই যেসব নেতাকর্মী এদিন নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ১০ ডিসেম্বরের মতো তাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে নেতাকর্মীদের এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার বাইরে সারাদেশে বিএনপির কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি থেকে বিশৃঙ্খলা হতে পারে। তাই ঢাকার বাইরে যারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন তারা যেন সতর্ক থাকেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে বিএনপি জোট নেতৃত্ব দিচ্ছে। ডিসেম্বরের ১০ তারিখ তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাসের মতো অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন