বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নামেই হইচই ফেলে দিয়েছে কবি মাহবুবুর রুমনের কাব্য গ্রন্থ ‘পদ্যবাড়ির অন্দরমহল’

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪২ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা ২০২৩ -এ প্রকাশ হচ্ছে কবি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রুমনের দ্বিতীয় কাব্যগ্রথ ‘পদ্যবাড়ির অন্ধরমহল’। নাম প্রকাশেই হইচই ফেলে দিয়েছে ‘পদ্যবাড়ির অন্দরমহল’।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্যগ্রন্থটির নাম প্রকাশ হওয়ার পর প্রশংসায় পঞ্চমুখ এই কবি।

২০২১ এর বইমেলায় সাড়া জাগানো ও আলোচিত কাব্যগ্রন্থ “কাব্য টোকাইয়ের অভিষেক” এর লেখক মাহবুব রুমন নতুন কাব্যগ্রন্থ “পদ্যবাড়ির অন্দরমহল” পাওয়া যাবে বইমেলা ২০২৩ এ ছায়াবীথি স্টলে।

এবিষয়ে কবি মাহবুব রুমন বলেন, বইটি পড়ে পাঠকরা নতুন কিছু চমক পাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম,সাম্য,বৈষম্যের বাইরের দিক থেকে দেশের পরিসীমা ছাড়িয়ে বিদেশের পরিব্যপ্ত ইত্যাদি নিয়ে চমক পাবে আমার নিয়মিত পাঠকরা।

কবি মাহবুব রুমনের জন্ম ২২ নভেম্বর ১৯৯০, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার । বাবা মোঃ সিদ্দিকুর রহমান ও মা হাজেরা খাতুনের ছেলে তিনি। মাহবুবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

৫ম শ্রেণী থেকেই লেখালেখির হাতেখড়ি তার। পরবর্তিতে জাতীয় দৈনিক যুগান্তরসহ, বিভিন্ন অনলাইন পোর্টাল ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক এবং বার্ষিক পত্রপত্রিকায় লেখালেখি করেন। পাশাপাশি মাসিক ম্যাগাজিনেও লেখালেখি করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন