বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

ঈশ্বরগঞ্জে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ১০ টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্ট্রিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া কসমেটিকস বা প্রসাধনী পণ্য বিক্রি করার দায়ে রসের মিষ্টি নামে এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ জুন( বৃহস্পতিবার) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর বাজারে রসের মিষ্টি নামক দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার পৌর বাজারে অবস্থিত রসের মিষ্টি দোকানে বিএসটিআই অনুমোদন বিহীন এবং আমদানিকারক এর শীল-লোগো বিহীন দেশি-বিদেশী কসমেটিকস সামগ্রি বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এসময় অনুমোদন বিহীন ও আমদানিকারক এর লোগো বিহীন পণ্য থাকায় দোকান মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তারের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে দোকান মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। আমাদের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন