শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইয়াবা, হিরোইনসহ আইনজীবি দম্পতিসহ আটক-৩ মামা ভাগ্নার কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভুয়া নিয়োগে প্রধান আসামি সালাম গ্রেপ্তার কুড়িগ্রামের রাজারহাটে ৬০ পিস ইয়াবাসহ ১ মাদককারবারি আটক বিভিন্ন কর্মসূচীতে ২৮ অক্টোবর পালন করলো কুড়িগ্রাম জেলা জামায়াত-শিবির কুড়িগ্রামের ভূরুংগামারী ও চিলমারীতে ভারতীয় চোরাকারবারি আটক-২ ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কোচ দুর্ঘটনায় নিহত ৩ আহত ১৮ কুড়িগ্রামে নাটকোচ-অটো মুখোমুখি সংঘর্ষ নিহত-২ আহত অন্তত ৭ কুড়িগ্রামের উলিপুরে এবং ফুলবাড়ীতে ৬০৩ পিস ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রামে মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের মাতাম কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর জামায়াত

গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নেতৃবৃন্দ ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এমন হামলার তীব্র প্রতিবাদ জানান। জাতিসংঘের প্রতি এমন বর্বর হামলার বিচারের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলমোড়ে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, মহানগর ছাত্রশিবির সভাপতি শরীফুল ইসলাম খালিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন