রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

আমরা নির্বাচিত হলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো-মাওলানা এমরুল

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নগর গঠন করবো।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা যদি জনগনের সেবা করার সুযোগ পায় তাহলে স্বাস্থ্যসেবায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিবো। এবং আধুনিক একটি নগর গড়ে তুলবো। সেই সাথে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন করা হবে।

জনদুর্ভোগ দুরীকরণে আমরা কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো।ময়মনসিংহ শহরকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। সকল নাগরিকের কথা মাথায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহন করবো।

প্রচারণায় ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার,অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফসহ মহানগর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন