রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৮৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে জিয়া মঞ্চ ময়মনসিংহ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটিতে কামরুল হাসান ফারুককে আহ্বায়ক ও রোমান সরকারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৮ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মো. দেলোয়ার হোসেন (স্বপন), প্রকৌশলী মো. আলমগীর কবির, মো. এখলাস উদ্দিন, এস.এম. কাউসার আহমেদ, মোস্তাক আহম্মেদ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৪৫ দিনের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন ও কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব রোমন সরকার বলেন, “এই মহান দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নতুন কমিটি কাজ করে যাবে।”

যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন স্বপন বলেন, “ময়মনসিংহ মহানগরে সংগঠনের প্রতিটি স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করব। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন