বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধিত করল ইসলামী ছাত্রশিবির

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪২২ বার পড়া হয়েছে
  1. ময়মনসিংহে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীকে সংবর্ধিত করল ইসলামী ছাত্রশিবির

যারা আগামীর বাংলাদেশ,যাদের ঘিরে রচিত হবে ইতিহাস,যাদের চোখে আছে আকাশ ছোয়ার স্বপ্ন সেসব মেধাবীদের সম্মান জানাতে ময়মনসিংহে আয়োজন হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে নগরীর টাউনহলের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখা।

ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিবের সভাপতি শরীফুল ইসলাম খালদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. ফাউযান আব্দুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম।

ছাত্র শিবিরের এই অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সম্মাননা পুরস্কার পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা।

শিক্ষাথীরা বলেন,আমরা আজ খুবই আনন্দিত সম্মাননা পুরস্কার পেয়ে।আমরা আজকে অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য শুনেছি যা আমাদের জন্য খুবই উৎসাহ দিবে আগামীর জন্য।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অঙ্গীকার শুধু ভালো ফল নয়, সততা আর জ্ঞান দিয়ে গড়ে তুলবো এক সমৃদ্ধ বাংলাদেশ।

এসময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, সমাজ ও রাষ্ট্রে উন্নয়নের জন্য সঠিকভাবে মূল্যায়ন করতে হবে মেধাবীদের। তাদের ভিতরে জাগ্রত করতে হবে মমত্ববোধ ও দেশের প্রতি আনুগত্য।তাহলেই আমাদের দেশ সমৃদ্ধির শিখরে পৌছাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল,ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষকামরুল হাসার মিলন,মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী আল মামুন রাসেল প্রমূখ।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীর হাতে ফুল-ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন