বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

ময়মনসিংহে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ,র‍্যাবের অভিযাণে তিনজন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ,র‍্যাবের অভিযাণে তিনজন গ্রেফতার

ময়মনসিংহ নান্দাইলে প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে  র‍্যাব। বুধবার রাতে কুমিল্লা ও নারায়নগঞ্জ  থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ শাকিল মিয়া (২৩), মোঃ মমিন উদ্দিন (২৩) এবং মোঃ জাহাঙ্গীর আলম (২৪)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, উপজেলার চন্ডিপাশা এলাকায় এক কিশোরী গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মামুন মিয়ার। ১৮ জুলাই রাতে ঐই কিশোরীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে  নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীর, শাকিল, মমিনের সহায়তায় কিশোরীকে গনধর্ষন করে মামুন।

এ ঘটনায় কিশোরীর পিতা নান্দাইল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মমিন ও জাহাঙ্গীরকে কুমিল্লা ও শাকিলকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামী মামুনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান র‍্যাবের অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন