সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আজ ১২ আগস্ট মঙ্গলবার মহানগর জামায়াত অফিস অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন। সভাপতিত্ব করেন যুব বিভাগের মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।

প্রধান অতিথি বলেন, নৈতিকতা সম্পন্ন প্রযুক্তি নির্ভর যুবশক্তি গঠন করে যুবকদেরকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ হিসেবে যুবকদের গড়ে তুলতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, যুব সমাজই দেশের মূল চালিকা শক্তি। নৈতিকতা, শিক্ষাগত যোগ্যতা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যুবকদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, বর্তমান সামাজিক অবক্ষয় ও বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক ময়মনসিংহ মহানগর সভাপতি ও নতুনবাজার শাখা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সুলতান মোহাম্মদ মুস্তাকিম, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এমদাদুল হক। এছাড়াও মহানগর জামায়াত ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন