বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

১৯ জুলাই জামায়াতের ঢাকার সমাবেশকে সামনে রেখে ময়মনসিংহ মহানগর জামায়াতের লিফলেট বিতরণ  

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে

১৯ জুলাই জামায়াতের ঢাকার সমাবেশকে সামনে রেখে ময়মনসিংহ মহানগর জামায়াতের লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ময়মনসিংহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে ঢাকার সমাবেশকে সামনে রেখে জামায়াতের সাত দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জহুরের নামাজের পর নগরীর গাঙ্গিনারপাড় মসজিদের সামনে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে লিফলেট বিতরণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল আহসান এমরুল বলেন,আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশে লাখো জনতার ঢল প্রমাণ করবে এই জাতি সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ।ঢাকার এই সমাবেশ কোনো দলের স্বার্থে নয়, এটি হচ্ছে একটি মুসলিম জনতার মুক্তির ডাক। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে যে দু:শাসন, দুর্নীতি এবং অবিচার চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়াই আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, যে যেখানেই আছেন, সবাইকে এই মহাসমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান। শুধু দলের কর্মী নয়, সাধারণ মুসলিম জনতাকেও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমাদের সবাইকে সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আত্মনিয়োজিত হয়ে এই সমাবেশ সফল করতে হবে। মহানগর জামায়াতের প্রতিটি স্তরের নেতাকর্মীকে নিজ নিজ ওয়ার্ড, মহল্লায় জনসংযোগ জোরদার করতে হবে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দমন-পীড়নের ভয় নেই। ইতিহাস সাক্ষী, ইসলামপন্থীরা কখনো নির্যাতনের কাছে মাথানত করেনি। জামায়াতে ইসলামী অতীতেও রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার দেবে। কিন্তু সত্যের পথ থেকে পিছপা হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারী  মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক আল হেলাল তালুকদার,কর্ম পরিষদ সদস্য হায়দার করিম, খন্দকার আবু হানিফ,ইঞ্জিনিয়ার আব্দুল বারী আজিজুর রহমান সহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন