সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আজ সোমবার, ৫ ই মে ২০২৫, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিটের নবগঠিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এডভোকেট মো: আনোয়ার আজিজ টুটুল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিটের চেয়ারম্যান মুফিদুল আলম।

সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী, ডা: মো: আলী ছিদ্দিকী, মো: আসাদুজ্জামান, জোবায়ের হোসাইন, সালমা আক্তার এবং আব্দুর রউফ সালমান।

সভায় আগামী ৮ মে ২০২৫ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনায় আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদারকরণ এবং ময়মনসিংহ জেলার দুর্যোগপ্রবণ উপজেলাগুলোতে যুব রেড ক্রিসেন্ট দল গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ সম্মিলিতভাবে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও বেগবান করতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন