সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ধোবাউড়ায় বিদেশী মদসহ দুই ছাত্রদল নেতা আটক

ধোবাউড়া প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১২৮ বার পড়া হয়েছে

ধোবাউড়ায় বিদেশী মদসহ দুই ছাত্রদল নেতা আটক

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের মধ্যে একজন উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং অন্যজন একটি কলেজ শাখার সভাপতি পদপ্রার্থী। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দর্শা এলাকায় অভিযান চালায়। এ সময় ধোবাউড়া টু তারাকান্দা পাকা সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শামিম হাসান (২৭) ও ধোবাউড়া আদর্শ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রবিউল হাসান লেলিন (২৫)। দুজনের বাড়িই ধোবাউড়া উপজেলার দর্শা গ্রামে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৪৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক চার লাখ সত্তর হাজার টাকা। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। র‌্যাব-১৪–এর অতিরিক্ত পুলিশ সুপার ও ময়মনসিংহ সিপিএসসি কোম্পানির কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, ‘ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তাঁরা মদ সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধোবাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন