বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

শহর প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

আজ ৬ জুলাই ২০২৫ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
মহানগর যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস এম জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় মহানগর যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্ভোধন করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা কামরুল আহসান এমরুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদের সবাইকে কমপক্ষে একটি করে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি বলেন, কার্বন নিঃসরণে উন্নত বিশ্বকে আরো সচেতন হতে হবে, পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বিশ্বের পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে দ্বিচারিতা পরিহার করতে হবে। পতিত জমি, স্কুল, কলেজ মাঠ ও ছাদে বৃক্ষরোপণ করতে মহানগরী ও সদরের সকল নাগরিক সহ যুব বিভাগের জনশক্তিদেরকে আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অফিস সম্পাদক প্রভাষক খন্দকার আবু হানিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা: আজিজুর রহমান, ঘাগড়া থানা আমীর মাওলানা মনিরুজ্জামান, আকুয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা একেএম ফরহাদ হোসাইন,সেক্রেটারি মাহফুুজ, মহানগর শ্রমিক কল্যাণের সেক্রেটারি আল আমিন, আকুয়া থানার শিবির নেতৃবৃন্দসহ যুব বিভাগের বিভিন্ন থানার নেতা ও কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন