সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রশিবিরের  বৃক্ষরোপন কর্মসূচি পালিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩০৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রশিবিরের  বৃক্ষরোপন কর্মসূচি পালিত
‎
‎শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহ শহরের অন্যতম প্রতিষ্ঠান ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের উদ্যোগে গতকাল পালিত হলো বৃক্ষরোপণ অভিযান।  ছাত্র জনতার “জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪” এ শহীদ এবং আহতদের স্মরণে এ  বৃক্ষরোপণের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট । এসময় প্রতিষ্ঠান ও বিভিন্ন হলগুলোর আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।
‎
‎পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ নাজমুল হাসানের সঞ্চালনায় এবং আরাফাত হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর শাখার সাহিত্য সম্পাদক আজমীর আহমেদ জীবন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর প্রকাশনা সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন। চরপাড়া থানা সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান সহ আরো অনেকে।
‎
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
‎”এ জুলাই শুধু আমাদের একটি মাসের নাম নয় এটি একটি আন্দোলন, এ মাস আমাদের অস্তিত্ব। জুলাই যেমন আমাদের অস্তিত্ব বৃক্ষরোপণও আমাদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত।”
‎
‎প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “এ জুলাই কখনো  আমাদের হারিয়ে যেতে দেয়া যাবে না। জুলাই বারবার আমাদের মাঝে ফিরে আসবে হয়তো কোন আন্দোলন অথবা কোন সবুজ বাগান হিসেবে। এই বৃক্ষরোপণ আমাদেরকে জুলাই শহীদদের কথা জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেবে সব সময়।”
‎
‎পরিশেষে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ, বিতরণ এবং জুলাই শহীদ ও  আহতদের জন্য দোয়া পাঠের মাধ্যমে এক উৎসবমূখর পরিবেশে প্রোগ্রামের সমাপ্তি হয়।
‎

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন