বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোমবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে  আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ বলেন,নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, দেশের গণতন্ত্রকামী জনগণ তা প্রতিহত করবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রতীক নির্বাচিত করে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তাঁর নেতৃত্বেই ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে, সবার বাংলাদেশ।

তিনি আরও বলেন, আগামীতে একটি স্বচ্ছ ভোট হবে এবং জনগণ দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে, তা বেছে নিবে।অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণ যাদের ওপর আস্থা রাখে না, তারা বলেন- ‘এটা হতে দেব না, ওটা হতে দেব না।’ তিনি তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম,বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক  শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, প্রমুখ।

আলোচনা সভা শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন