সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

চায়নার সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

চায়নার সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছে।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টি চীনের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
চীনের গুয়াংজু শহরে আয়োজিত এই অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অন্যদিকে, সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী, এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যাপক চিয়াং লিন ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক জিয়ানওয়েই চি এবং অধ্যাপক চুয়ানসিও লুও।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে দুই দেশের জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, “সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক বন্ধন স্থাপন করা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
তিনি আরও বলেন, এটি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যৌথ গবেষণা, প্রকাশনা এবং জ্ঞান বিনিময়ের এক বিশাল সুযোগ তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এটি শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে।”

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন