রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সমাজ সেবার সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮০৪ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তির তাৎপর্য তুলে ধরে ময়মনসিংহে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রবিবার (৩০শে নভেম্বর ২০২৫) উপজেলার পল্লী উন্নয়ন হল রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা সমাজসেবার উপ-পরিচালক রাজু আহমেদ। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি এই উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব ও ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন। সেমিনারে শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে উপবৃত্তি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন।

সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই সেমিনারটির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সরকারি উদ্যোগের বার্তা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন