বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে

গৌরীপুরে প্রার্থী পরিবর্তনের দাবি শতাধিক জনপ্রতিনিধির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতি। দলীয় নেতাদের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বর্তমান প্রার্থী পরিবর্তন করে সদ্য সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীক দেওয়ার জোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ও বর্তমান শতাধিক জনপ্রতিনিধি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে গৌরীপুর উপজেলায় এই সংবাদ সম্মেলন করেন উপজেলার দশটি ইউনিয়নের বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান,গৌরীপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীদের ওপর থেকে আরোপিত সকল বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। তাদের দাবি ময়মনসিংহ-৩ আসনে নিশ্চিত বিজয়ের জন্য বর্তমান মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে হবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আরিফুল ইসলাম ভূঁইয়া। তিনি নিশ্চিত করেন, গৌরীপুর উপজেলার দশটি ইউনিয়নের সকল বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিদের স্বাক্ষরিত একটি আবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় শতাধিক বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে, যদি আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তবে তাঁরা সকলে একযোগে কাজ করে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করবেন এবং এই আসনটি দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দেবেন।

এসময় উপস্থিত থেকে এই দাবিতে সমর্থন জানান ময়লাকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৯ নং শিধলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামসুদ্দীন, ৮ নং ডৌহাখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মন্ডল, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও জিয়াউর রহমান জিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন