শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু কুড়িগ্রামের ৩ থানায় মাদক-মোটরসাইকেল ২০ মামলার আসামীসহ আটক-৮ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম জেলা শাখার সাথী সমাবেশ অনুষ্ঠিত অপ্রতিরোধ্য মাদক কারবারি ও ভূমিদস্যু মিজুর অত্যাচারে অতীষ্ঠ এলাকাবাসী চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক ২৪ শিক্ষার্থীর সবাই ফেল কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল

কটিয়াদীতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

কটিয়াদীতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী এক দোয়া মাহফিলের আয়োজন করে।

সোমবার উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল, উপজেলা ওলামা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, অধ্যাপক আনিসুজ্জামান, প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন